এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১ম সমাবর্তন সফলভাবে সম্পন্ন : শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও অনুপ্রেরণার স্রোত। ২৯ নভেম্বর ২০২৫- ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা। - News Details - NPIUB, North Pacific International University of Bangladesh

এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১ম সমাবর্তন সফলভাবে সম্পন্ন : শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও অনুপ্রেরণার স্রোত। ২৯ নভেম্বর ২০২৫- ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা।

November 29, 2025

News Image
২৯ নভেম্বর ২০২৫: এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠান শনিবার রাজধানীর ঐতিহাসিক ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল আয়োজন এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি স্নেহ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরে।
সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের প্রস্তুতি, অংশগ্রহণ এবং সহযোগিতা পুরো আয়োজনটিকে আরও স্মার্ট, সুসংগঠিত এবং স্মরণীয় করে তোলে।

সমাবর্তনে স্নাতক সম্পন্ন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের বহুল প্রতীক্ষিত মূল ডিগ্রি সার্টিফিকেট।
শিক্ষার্থীরা জানান, শুধু সার্টিফিকেট গ্রহণ নয়—এই সমাবর্তন ছিল তাদের দীর্ঘ শিক্ষাজীবনের আবেগপূর্ণ সমাপ্তি এবং নতুন যাত্রার প্রেরণা।


অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আক্তার তাঁর বক্তব্যে বলেন—
এই বিশ্ববিদ্যালয় গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে অনন্য ভূমিকা পালন করছে। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ নারীরা কৃষি ও স্বনির্ভর কর্মকাণ্ডের মাধ্যমে সন্তানদের শিক্ষার ব্যয় বহন করতে পারছেন—এ বাস্তবতাই উচ্চশিক্ষার গুরুত্বকে আরও অর্থবহ করে তুলেছে।

তিনি আরও বলেন,
তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে, দায়িত্বশীলতা ও নৈতিকতার পথে এগিয়ে যেতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে,
এই ১ম সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, একাডেমিক কার্যক্রমে স্বচ্ছতা, এবং শিক্ষার্থীদের উদ্দীপনা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও নতুন লক্ষ্য ও উদ্ভাবনী শিক্ষাদর্শনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই সমাবর্তন একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে এনপিআই ইউনিভার্সিটি তার আনুষ্ঠানিক সমাবর্তন যাত্রা শুরু করল—যা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল।
Author Image
Tanvir Rahman
Technical Officer, Dept. of CSE, NPIUB.

© 2025 NPI University of Bangladesh.